ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ও কোন কোন উপায়ে টাকা আয় করা যায় বাংলাদেশে এই ব্যাপারটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিগত কয়েক বছর ধরেই এদেশের হাজার হাজার মানুষ ইন্টারনেটে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিজেকে ও দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু অনলাইনের কাজের ধরণ ও চাহিদা প্রতিনিয়ত পরিবর্তণশীল, আবার কিছু কিছু কাজের জন্য বিনিয়োগও করতে হয় অনলাইনে। ২০২১ তে অনলাইনে আয় কিভাবে করতে হবে বা কোথায় কাজ করলে ভাল ফলাফল পাওয়া যাবে তা নিয়ে চিন্তার যেন শেষ নেই।
অনলাইনে আয়ের জন্য দক্ষতা থাকা জরুরী। আর অনলাইন কাজের ব্যাপ্তি যেভাবে বিস্তৃত হয়ে উঠছে তাতে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরী করে নিতে না পারলে ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভবনাটাই বেশি। তাই সময়োপযোগী কাজের দক্ষতা অর্জন ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরী করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
মনে রাখতে হবে ইন্টারনেটে একদিকে যেমন কাজের কোন অভাব নেই, অপরদিকে কাজ করার যোগ্য ব্যক্তিরও চাহিদার শেষ নেই। আবার এটিও সত্যি যে, সবার পক্ষে সব কাজের জন্য নিজেকে তৈরী করা সম্ভবপর নয়। তাই আজকের এই পোষ্টে আপনাদের সাথে আলোচনা করা হবে এমন কিছু কাজ সম্পর্কে যা আপনারা সহজেই ঘরে বসে করতে পারেন। অনলাইনে আয় করার জন্য যে ৫ টি নির্ভরযোগ্য উপায় দেওয়া হয়েছে ১.ইউটিবিং ২.ব্লগিং ৩.স্যোশাল মিডিয়া মার্কেটিং যেমন,,পেজবুক পেজ,ইন্টাগ্রাম ইত্যাদি। ৪.অ্যাফিলিট মার্কেটিং যেমন,আমাজন,আলিবাবা,দারাজ,ডিজিসোর২৪ ৫.মার্কেটপ্লেজ যেমন,অ্যাপওয়াক,ফ্রিল্যান্সিং, পাইভার,গুরু,পিপুলপারওয়ার,ইত্যাদি।